মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬,

শিরোনাম :
  • চার চাকার স্বপ্নে এগিয়ে চলা ভিক্টোরিয়া কলেজের মাইনুল হাসান থানা থেকে ১০০ ফুট দূরে সংঘবদ্ধ চুরি, ১২ লাখ টাকার মালামাল খোয়া কুমিল্লার প্রথম নারী ডিসি রোজী আক্তার সংসদকে পাশ কাটিয়ে নয়, সমতার ভিত্তিতে হোক সব চুক্তি: ডা. শফিকুর রহমান সংসদকে পাশ কাটিয়ে নয়, সমতার ভিত্তিতে হোক সব চুক্তি: ডা. শফিকুর রহমান সাইতলায় মাদকবিরোধী সমাবেশ বিশ্বকাপে কবে মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা ও ব্রাজিল? কুমিল্লায় মাদক কারবারিদের গুলিতে স্কুলছাত্রসহ আহত ৫ বাংলাদেশ-চীন সম্পর্কে নতুন অধ্যায় চীনের গার্ড অব অনারে প্রধানমন্ত্রী তারেক রহমান কুমিল্লায় মায়ের হাত থেকে ছিটকে ড্রেনে পড়ে শিশুর মৃত্যু
  • সদর দক্ষিণ উপজেলায় পল্লী উন্নয়ন দিবস পালিত 'আগামী মাস থেকে গুইঙ্গাজুরি খাল, বিজয়পুর খাল খনন শুরু হবে'

    সদর দক্ষিণ উপজেলায় পল্লী উন্নয়ন দিবস পালিত   'আগামী মাস থেকে গুইঙ্গাজুরি খাল, বিজয়পুর খাল খনন শুরু হবে'

    কুমিল্লা প্রতিনিধি

     

    ‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ; সবার আগে বাংলাদেশ’ এ প্রতিপাদ্য কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে। ০৬ জুলাই সকালে উপজেলা উপজেলা পরিষদ প্রাঙ্গণে শোভাযাত্রা ও উপজেলা মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুজন চন্দ্র রায়। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মেজবাহ্ উদ্দীন, সহকারী কমিশনার (ভূমি)সজীব তালুকদার, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা বিএনপি সভাপতি এডভোকেট আখতার হোসেন, সাধারণ সম্পাদক ফারুক চৌধুরী, সিনিয়র সাংবাদিক দৈনিক সমাজকণ্ঠ পত্রিকার সম্পাদক জসিম উদ্দিন চাষী। সভাপতিত্ব করেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার জাহান আরা বেগম। অনুষ্ঠান শেষে সবার হাতে বৃক্ষ তোলে দেওয়া হয়।

    সভায় বক্তারা বলেন, অর্থনৈতিক অগ্রগতির মূল চালিকাশক্তি গ্রামীণ জনপদ। দেশের এই বিশাল গ্রামীণ জনগোষ্ঠী। কর্মসংস্থান সৃষ্টি এবং প্রান্তিক মানুষের জীবনমান উন্নত করাই এই দিবসের মূল অঙ্গীকার। গ্রামের উন্নয়ন মানে বহুতল ভবন নয়। মৌলিক সুযোগ সুবিধা নিশ্চিত করা হলো পল্লী উন্নয়ন। কৃষকদের ভাগ্য বদল হলো পল্লী উন্নয়ন। একজন কৃষক যখন পণ্যের সঠিক দাম পাবে তখন এ দিবস পালন স্বার্থক হবে৷

    প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সুজন চন্দ্র রায় বলেন, আগামী মাস থেকে খাল খনন শুরু হবে। গুইঙ্গাজুরি খাল, বিজয়পুর খাল খনন করা হবে। আমরা এবার দেখেছি বৃষ্টির পানিতে কৃষকের ধান তলিয়ে গেছে। যদি খাল খনন হয়, এটির স্থানী সমাধান হবে।


    add